Thursday , 14 August 2025 | [bangla_date]

হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

হাকিমপুর প্রতিনিধি \দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়ন করার লক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ১২সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকাল ১০টায় (এফটিএ উইং), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম-সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে এসে পৌঁছেন। পরে পানামা হিলি পোর্টের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন প্রতিনিধি দলটি। বৈঠকে স্থলবন্দর এবং কাস্টমস স্টেশন সংক্রান্ত কার্যক্রমের ধারণা, বাণিজ্যখাতে গতি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। মতবিনিময় শেষে তারা বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং লক্ষ্য অর্জনের সম্ভাব্যতা যাচাই করেন।
এসময় এফটিএ যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ, (ডবিøউটিও শাখা-৩) যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান, উপ-সচিব (এফটিএ-২) মাহবুবা খাতুন মিনু, (এফটিএ-৩) উপ-সচিব ফারহানা ইসলাম, (আইআইটি-৪) সিনিয়র সহকারী সচিব মোঃ মেহেদী হাসান, (এফটিএ-৬) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার, রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মাজেদুল হক, সহকারী বাণিজ্য পরামর্শদাতা (উপ-নিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম, মিশন ভূঁইয়া ও বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
কাস্টমস সূত্রে জানা গেছে,পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্দেশে রওনা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেতনের দাবীতে চিনিকলের এমডির অফিস ঘেরাও সেতাবগঞ্জ চিনিকলে দেনা ৫৫ কোটি ৩৫ লাখ টাকা

পীরগঞ্জে দুইশত ছিন্নমুলের মাঝে কম্বল বিতরণ

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

বাংলাদেশের পুলিশ সম্পর্কে সমাজে রয়েছে নেতিবাচক মনোভাব – মানবিক পুলিশ সুপারের গল্প !

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচন

পঞ্চগড়ে মৌসূমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল সিঙ্গেল ডিজিটে

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে হরিপুরে প্রতিবাদী সমাবেশ

রাণীশংকৈলে পেঁয়াজের কেজি ৯০ টাকা

রাণীশংকৈলে ফসলের ক্ষেতে ইঁদুর তাড়াতে উড়ছে ঝাণ্ডা