Wednesday , 10 September 2025 | [bangla_date]

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে ছাত্র ছাত্রীদের নিয়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে পীরগঞ্জ বণিক সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, রানীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দীন, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউডিএফ, ইউ জিডিপি জসিম উদ্দীন শিক্ষক ধনঞ্জয় রায়, শিক্ষারর্থী ক্যামেলি আক্তার কোনা প্রমুখ।
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করতে উপজেলার ২১টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইংরেজি ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণী করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় থানায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে আলোচনা সভা

দিনাজপুরে আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

ঠাকুরগাঁওয়ে খাবারের অভাবে সেহেরি খেতে পারেনি রোজাদাররা!

রাজবাড়ি দূর্গাপূজা মন্ডপে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সংবর্ধনা

ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলেন যারা

নতুন আতঙ্ক! বিশ্বে প্রথম মানব শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ