Wednesday , 10 September 2025 | [bangla_date]

ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মির্জা নওফেল উদ্দিন এর ইন্তেকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ফুলবাড়ী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক সহযোগী অধ্যাপক পৌর শহরের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা নওফেল উদ্দিন ইন্তেকাল করিয়াছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিকেল ৪টায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
জানাগেছে, আশির দশকে তিনি ফুলবাড়ীতে শিক্ষকতা জীবন শুরু করেন। ফুলবাড়াী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে দায়ীত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে জয়পুরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ফুলবাড়ী থেকে রাজশাহীতে গিয়ে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়ীত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পালিত কন্যাসন্তান রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাইয়েরা ভাই সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন। সোমবার বাদ এশা রাজশাহীর টিকাপাড়া জামে মসজিদে জানাযা নামাজ শেষে খড়খড়ি ঝাউপাড়া সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মির্জা নওফেল উদ্দিনের মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকগণ গভীর শোক প্রকাশসহ সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাটি ধসে পড়ে ১ শ্রমিকের মৃত্যু : আহত ৩

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭বছর কারাদণ্ড

পীরগঞ্জে কর পক্ষের উদ্বোধন

১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

মুক্তিযুদ্ধের স্মৃতি ম্লান হলে বাংলাদেশের চেতনা বিপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দিনাজপুর জেলার পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক পুষ্টি নিশ্চিতকরণে প্রত্যেকটি দপ্তরকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া