Wednesday , 3 September 2025 | [bangla_date]

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ
বোদা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বর্ধিত সভায় কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময়। নতুন কমিটিতে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায় দিন পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ হকিকুল ইসলাম, সিনি. সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আইনের চোখ পত্রিকার সাংবাদিক আমান উল্লাহ্, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুর রহমান। এছাড়াও, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক অবজারভার পত্রিকার মোঃ নুর আলম পুলক এবং দৈনিক দেশের আলো পত্রিকার নাজমুল ইমন। এসময় বোদা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি সাংবাদিক রাব্বি হাসান রাজ, সাংবাদিক শাহজাহান প্রধান, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক রুবেল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটি উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন ও সদস্যদের পেশাগত স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ১০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক -১৩ জন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে ‘বাকীর হাটে’ ২৫০ দুঃস্থ পরিবারকে বাকীতে পণ্য দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচন

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুই প্রার্থীকে হারিয়ে জাপার দেলোয়ার হোসেন বেসরকারীভাবে বিজয়ী

জাতীয় শিক্ষা সপ্তাহ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জয়জয়কার

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

দিনাজপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ