Sunday , 28 September 2025 | [bangla_date]

রাণীশংকৈল কুলিক নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদী থেকে জরিনা (বুকপাগলী)(৫৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) পৌরশহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জরিনা পাশর্^বর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরনিা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ভাবে ঘোরাফেরা করতো এবং সে প্রায় সময় বাড়িতে থাকতো না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মহিলার মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরনিা মানসকি ভারসাম্যহীন ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে। এরপরেও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

তেঁতুলিয়ায় আগুনে পুড়লো বসতঘর প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

আল আমানাহ্ ইসলামিক একডেমিতে অভিভাবক সমাবেশ

পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হওয়া ইকবাল দুই দিনের রিমান্ডে

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের করুন মৃত্যু

রাণীশংকৈলে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময় সভা

মেডিকেলে চান্স পাওয়া মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান

বালিয়াডাঙ্গীতে শীতার্ত ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ডা.সুমাইয়া রহমান মেরিট’র সহায়তায় কম্বল বিতরণ

রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা