Tuesday , 2 September 2025 | [bangla_date]

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ০-২ গোলে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুর এর জয়লাভ

মঙ্গলবার মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় কোটায়ার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুর বনাম পাঠানপাড়া জলঢাকা নীলফামারী ফুটবল একাদশ। পাঠানপাড়া জলঢাকা নীলফামারী ফুটবল একাদশকে ০-২ গোলে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী খুরশিদ জাহানের পুত্র শাহরিয়া আক্তার হক ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকলেসুর রহমান রওশন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক রুবেল ইসলাম, পরিচালক মোস্তফা কামাল মিলন, প্রাক্তন খেলোয়ার মাহমুদুন নবী পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নূর আলম খোকন ও এটিএন বাংলার সি.ও আলী আহসান পরোশ। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। খেলার সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মোঃ নাসিম। প্রধান অতিথি সাবেক মন্ত্রী খুরশিদ জাহানের পুত্র শাহরিয়া আক্তার হক ডন তার বক্তব্যে বলেন, মাঠভর্তি দর্শক দেখে আজ আমার খুব আনন্দ লাগছে। আমার ভাই আরাফাত রহমান কোকোর স্বপ্ন ছিলো দিনাজপুরের ক্রীড়াঙ্কন তথা সারা বাংলাদেশের খেলোয়ারদের মানোন্নয়নে সহযোগিতা করবে। দুঃখজনক বিষয় হলো তিনি আমাদের মাঝে নেই। আমারা লক্ষ্য করছি যুবসমাজরা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাদের ফিরিয়ে আনতে হলে বেশি বেশি করে খেলাধুলা করতে হবে। খেলা পরিচালনা করেন রেফারী শাসমুজ্জামান বাবু, মতিউর রহমান, মোস্তাফিকুর রহমান। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, আমাদের অভিভাবকরা যদি সচেতন হয় তবে তাদের সন্তানকে পড়াশুনার পাশপাশি খেলাধুলা করার আগ্রহ গড়ে তুলতে পারেন। সুস্থ দেহ ও সুন্দর মন গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুরের খোলোয়াড় মিজান।
বুধবারে শেষ কোয়াটার ফাইনালে প্রতিদ্ব›িদ্বতা করবে দিনাজপুর বড়মাঠ একাদশ বনাম পীরগঞ্জ ফুটবল একাডেমী। প্রতিদিন খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা

পঞ্চগড় চেম্বারের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

ষষ্ঠ ধাপে নিজপাড়া ও ভোগনগর ইউপি নির্বাচনে ১১৩ জনের মনোনয়নপত্র দাখিল

ঐচ্ছিক অনুদান ও মরদেহ বহন-গোসলের খাট বিতরণ অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরনে মানববন্ধন ও সভা

পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষে দিনাজপুরে নেপালি যুবক

শীতার্তদের মাঝে ডিসি’র শীতবস্ত্র উপহার বিতরণ

বীরগঞ্জে মা সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ