Saturday , 13 September 2025 | [bangla_date]

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। আপনারা যা কিছু করেন না কেন তা পরকালের জন্য। জীবের সেবার মধ্যে মানবতার সেবা রয়েছে। সেদিক দিয়ে অরবিন্দ শিশু হাসপাতালের কার্যক্রম আমার ভালো লেগেছে। ভালো সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল মা ও শিশুর স্বাস্থ্যসেবায় যথেষ্ট ভূমিকা রাখছে।
শনিবার দিনাজপুর তথা উওরবঙ্গের একমাত্র শিশু ও মায়ের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং শিশু মৃত্যুহার কমাতে অরবিন্দ শিশু হাসপাতালে পরিদর্শন করতে এসে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে পরিদর্শন শেষে হাসপাতালের হলরুমে নির্বাহী কমিটির সদস্যদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেন। অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক মোঃ শামিম কবির হাসপাতাল পরিদর্শনকালে এনআইসিইউ, শিশু বিভাগ, গাইনি বিভাগ, দন্ত বিভাগ, অপারেশন থিয়েটারসহ রোগীদের উন্নতমানের এবং আধুনিক প্রযুক্তির সেবা প্রদানের বিষয় গুলো তুলে ধরেন। অরবিন্দ শিশু হাসপাতালের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুর ইসলাম খান (শাহীন খান) তার বক্তব্যে বলেন মা ও শিশু স্বাস্থ্যসেবার একটি মডেল প্রতিষ্ঠান গড়ে তুলতে আপনার সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমাদের বিশ^াস দিনাজপুর জেলাকে যে ভাবে আপনি গড়ে তুলতে যাচ্ছেন তার মধ্যে অরবিন্দ শিশু হাসপাতালের উপর আপনার সু-দৃষ্টি থাকবে। এসময় হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি রণজিৎ কুমরি সিংহ, কোষাধ্যক্ষ (ভারঃ) প্রেম নাথ রায়, সমাজ কল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী (রানা), শিক্ষা,তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ¦ মোঃ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য, কাশী কুমার দাস ঝন্টু ও বিধান চক্রবর্ত্তী বাসু উপস্থিত ছিলেন। শেষে পরিদর্শন বহিতে প্রধান অতিথি জেলা প্রশাসক তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে লিখেন অরবিন্দ শিশু হাসপাতালের পরিবেশ আমার ভালো লেগেছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যর ব্যাপারে হাসপাতাল পরিচালনা কামিটির যথেষ্ট আন্তরিকতা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া  সংসদের আহ্বায়ক কমিটি গঠন

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর নিহত

দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব

পার্বতীপুরের বিপ্লবী আখতার বাঁচতে চায়—সহযোগিতার আহ্বান

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ ময়নুল গ্রেফতার !

বিরলে জামায়াতের পক্ষ থেকে অস্বচ্ছল ১০টি পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান

বোচাগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন