Saturday , 27 September 2025 | [bangla_date]

আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে —- পুলিশের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন নিশ্চিত করতে থানা চত্তরে ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে পুলিশ সদস্যদের ব্রিফিং দেওয়া হয়।
দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার ¯েœহাশীষ কুমার দাস বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাপূজা পালন করা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনীকে কঠোর হতে হবে। পূজা মন্ডপের আশপাশের এলাকায় জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে। সিসিটিভি ক্যামেরা,চেকপোষ্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে এ উৎসব সম্পন্ন করা সম্ভব। ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গোরক্ষনাথের শিব মন্দির রক্ষনাবেক্ষনের কারণে অযত্ন-অবহেলায় রয়েছে

দিনাজপুরে ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

যাত্রী সেবায় সর্বোচ্চ সম্মাননা পেল দিনাজপুরের কবির ইন্টারন্যাশনাল

খানসামায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

দিনাজপুরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার তৃতীয় দিনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও নবরূপীর অনুষ্ঠান