Tuesday , 16 September 2025 | [bangla_date]

আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই: হিলিতে ডা. জাহিদ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন আমরা যদি জনগনকে গনতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি ফেব্রæয়ারীর নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই।
মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, শেষ বিচারে জনগন সিন্ধান্ত নিবে তারা কার সাথে থাকবে কার দিকে যাবে। জনগন ভোটাধিকার প্রয়োগ করতে চায় দেশের মালিকানা চায় তাদের অধিকার চায়। জনগন অন্যায় অত্যাচারের বিচার চায়। লুন্ঠনকৃত অর্থ ফেরত আনতে চায় পাখির মত গুলি করে হত্যার বিচার চায়। ফ্যাসিবাদের বিচার চায়। জনগন কোন অবস্থাতেই নির্বাচনকে প্রলম্বিত করে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুর্নবাসন বাংলার জনগন দেখতে চায়না। আজকে যারা বিভিন্ন ভাবে হুঙ্কার দিচ্ছেন তারা প্রকারন্তারে স্বৈরাচারকে পুর্নবাসন করার রাস্তাপ্রশস্থ করছেন।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সহ বিএনপি ও সহযোগীসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি

শীতে ভ্যানে চড়তে চায় না  কেউ, তাই কামাই নাই

শীতে ভ্যানে চড়তে চায় না কেউ, তাই কামাই নাই

চাকুরীতে স্থায়ীকরণসহ দুই দাবী পুরনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

রাণীশংকৈলের সড়ক যেন ধানের চাতাল !

কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর \ দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স

দিনাজপুর নাট্য সমিতির উদ্যোগে বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে মতবিনিময় সভা