Thursday , 18 September 2025 | [bangla_date]

আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজা ডিউটির জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা ” এই শ্লোগানকে বুকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অবস্থান ডিউটিতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের জন্য সদস্য বাছাই করা হয়েছে। গত বুধবার(১৭ সেপ্টেম্বর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে বাছাই প্রক্রিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ আনসারদের নেওয়া হয়েছে। এসময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যেমন প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্ব সনদপত্র সহ ছবি জমা নেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ রকিব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করেন দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিনা আক্তার, আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম(লাকী), উপজেলা টি.আই মোঃ আফজাল হোসেন,আটোয়ারী উপজেলার সাবেক আনসার কোম্পানী কমান্ডার আলহাজ্ব মোঃ আকতার হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি’র ইউনিয়ন কমান্ডার সহ দলনেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দেওয়া তথ্যমতে, এবার আটোয়ারীতে ৩০টি দুর্গামন্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। পূজার ডিউটির জন্য ১৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এরমধ্যে মহিলা ৬০ জন। পুরুষ আনসার ও ভিডিপি ৯৮ জন। এরমধ্যে অস্ত্র প্রশিক্ষনপ্রাপ্ত পিসি/ এপিসি ৩৮জন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য জন্য পিসি,এপিসি, আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনের জন্য বাছাইকৃত সদস্যদের সুস্থ ও সুঠামদেহী এবং আনসার ভিডিপি’র সার্টিফিকেটধারী। মন্ডপে যাতে শৃঙ্খলার অবনতি না ঘটে, এজন্য নির্বাচিত সদস্যরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে উপচে পড়া ভীড়

ভবন আছে, চিকিৎসক নেই, সেবা বঞ্চিত রোগী খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ করেছেন পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

হরিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিরোগ

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র,কাউন্সিলরদের সম্মাননা প্রদান

ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাকি

পীরগঞ্জে হতদরিদ্র ১০০ নারী-পুরুষকে কম্বল দিল শুভসংঘ

বোদায় মহান মে দিবস পালিত

হাবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা