Monday , 1 September 2025 | [bangla_date]

আটোয়ারীতে ২৬টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ আমিষেই শক্তি- আমিষেই মুক্তি শ্লোগান এবং অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জলাশয়-পুকুর ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার (৩১ আগস্ট)দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড.কে.এম. আব্দুল হালিম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,অতিরিক্ত কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.মোঃ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৫- ২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ২টি অভয়াশ্রম সহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬টি জলাশয়-পুকুর ও নদীতে ৩৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে ডেলিভারিতে আস্থা, গতি ও গন্তব্যে পৌঁছার নিশ্চয়তার লক্ষ্য দিনাজপুরে স্পীডফাস্ট কুরিয়ারের সদর হাবের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত

কাহারোলে কাল্‌ব এর  বার্ষিক সাধারন সভা

কাহারোলে কাল্‌ব এর বার্ষিক সাধারন সভা

শেখ হাসিনা থাকলেই দেশ ভালো থাকবে-টিটো দত্ত

পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি ফুটবল বিতরণ

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

এই দেশটা আপনার, আমার ও আমাদের: ডা.জাহিদ হোসেন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের বাই সাইকেল বিতরণ

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ  ও রাসায়নিক সার বিতরণ

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

বীরগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ