Sunday , 7 September 2025 | [bangla_date]

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ দুই দেশের সীমান্ত রক্ষাসহ সুসম্পর্ক বজায় রাখতে পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় ব্যাটালিয়ন ,১৮ বিজিবি’র নিয়ন্ত্রনাধীন দারখোর বিওপি এলাকার ৪০৪/৪ আর সীমান্ত পিলারের নিকট সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। গত শনিবার ( ৬ সেপ্টেম্বর) সকালে বিজিবি’র আহŸানে বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে দারখোর ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন জেসিও- সুবেদার মোঃ আব্দুল খালেক এবং প্রতিপক্ষ ১৭ বিএসএফ ব্যাটালিয়ন এর কালুরঘাট ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন এসআই সিনহা ।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতে বিজিবি- বিএসএফ কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় হয়। পরে মূল আলোচনার মধ্যে সীমান্ত হত্যা ,নারী ও শিশু পাচার, অবৈধভাবে দুস্কৃতিকারী কর্তৃক তারকাটা বেড়া কর্তন, গবাদী পশু নিয়ে আসা,, অবৈধভাবে পুশইন করা সহ নানা সমস্যা নিয়ে সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষের আলোচনা হয়। সকল বিষয়ে কমান্ডারগণ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে একমত পোষণ করেছেন। কমান্ডারগণ উভয় দেশের সুসম্পর্ক যেন বজায় থাকে সেই আশা ব্যাক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিসিএস নন-ক্যাডারে সুপারিশের নিয়ম বাতিলের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

বোদায় জাতীয় যুব দিবস উদযাপন

আটোয়ারী আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাইমেশিন ও বাই সাইকেল বিতরণ

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল

বীরগঞ্জে লা-শ নিয়ে মহাসড়ক অবরোধ, হ-ত্যাকারীদের শা-স্তি দাবি

এত অপকর্মের সাথে জড়িত বায়তুল মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে — রাণীশংকৈলে পথসভায় মির্জা ফখরুল