Saturday , 13 September 2025 | [bangla_date]

আমার দেশ প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এম হাসান একজন সত্যনিষ্ঠ সাংবাদিক। স¤প্রতি একটি রাজনৈতিক দলের নেতার চাঁদাবাজির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। সর্বশেষ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে দিনাজপুরসহ সারা দেশের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহŸান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন, চাঁদাবাজ-সন্ত্রাসী ও টেন্ডারবাজদের দ্রæত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য। একই সঙ্গে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে সাংবাদিক সমাজ সবসময় সত্য প্রকাশে অবিচল থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে রাখবে।
দৈনিক আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সভাপতি সাদাকাত আলী খান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক সুলতান মাহমুদ, মো. ফারুক হোসেন, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর ইসলাম রাজু, প্রমথেশ শীল, আব্দুস সালাম, মুহাম্মদ কামারুজ্জামান, এনামুল হক, মো. নাজমুল হক প্রমুখ। এছাড়া মানববন্ধনে মীর শহীদ হোসেন, ইমরান হোসেন, আমিনুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াহাব, মনজুর আলী শাহসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ

পেট্রোল পাম্পে শত শত মটরসাইকেলের উপচেপড়া ভীড়! বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও  নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল

পেট্রোল পাম্পে শত শত মটরসাইকেলের উপচেপড়া ভীড়! বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল

যারা বঙ্গবন্ধুকে চেনেন না তারা তাদের জন্ম সম্পর্কে সন্দিহান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবসের আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

খ্রিস্টানরা ব্যবহার করতে পারবে ‘আল্লাহ’ শব্দ: মালয়েশিয়ার আদালত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট !

পীরগঞ্জে বিভিন্ন দাবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ