Thursday , 4 September 2025 | [bangla_date]

ইজিবাইক ছিনতাই ঘটনায় এক যুবক আটক ও ইজিবাইক উদ্ধার

ঘোড়াঘাট প্রতিনিধি \ দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা অভিযোগে শফিউল ইসলাম শাফি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক যুবক শফিউল ইসলাম শাফি (৩৬) বগুড়ার ধুনট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে। তার কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।
আটকের বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গত ২৭আগস্ট সকালে চালক আপেল উদ্দিন মন্ডল ইজিবাইক নিয়ে বের হন। এসময় স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ঘুরতে যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া নেন। স্বপ্নপুরি পার্ক ঘুরে ফেরার পথে ওই দম্পতি চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে ইজিবাইক ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান। পরে ইজিবাইক মালিক বাদী হয়ে মঙ্গলবার সকালে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিজিবির কুচকাওয়াজ সমাপনী ও সম্মাননা প্রদান

পঞ্চগড়ে মজনু নামের এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

স্বামীর পরে স্ত্রী’ও হলেন জনপ্রতিনিধি

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক আহত সহকারী নিহত

দিনাজপুরে তেভাগা পরিষদের আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

প্রভাষক বাবুল হোসেনের মায়ের ইন্তেকাল