Tuesday , 23 September 2025 | [bangla_date]

করতোয়া নদীর হাজির ঘাটে ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসীর

ঘোড়াঘাট (দিনাজপুর).দিনাজপুরের ঘোড়াঘাট- গাইবান্ধার পলাশবাড়ী কিশোর গাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী করতোয়া নদীর হাজির ঘাটে এলাকাবাসীর ব্রীজ নির্মানের দাবী দীর্ঘ দিনের । এ ঘাটে ব্রীজ নির্মাণ হলে ব্যবসা বাণিজ্যর যেমন প্রসার ঘটবে তেমনি এলাবাসীসহ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা হবে। ফলে কমবে দূর্ভোগ ও দূর্ঘটনা।
শুষ্ক কিংবা ভরা মৌসুমে করতোয়া নদীতে সব সময় পানি থাকে। নদীর ওপর ব্রীজ না থাকায় এপার-এপারের ৪০ গ্রামের কয়েক হাজার লোকের একমাত্র পারাপারের ভরসা নৌকা।
প্রতিনিয়ত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে পানিতে পড়ে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন।
পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চর অঞ্চল অধ্যুষিত এলাকা যেমন ঝাঁপর মগলিশপুর, কুঁড়িপাড়া, হিন্দুপাড়া, কাশিয়াবাড়ি, মেঘার মোড়, গনক পাড়া, দক্ষিন মির্জাপুর সহ বিভিন্ন গ্রামে কৃষি পণ্য উৎপাদনের জন্য এসব অঞ্চল বিখ্যাত। এই গ্রামগুলোতে রবি শস্য যেমম- আলু, পিঁয়াজ, রসুন, হলুদ, মরিচসহ প্রায় সব রকম শস্যই চাষ হয়।
এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। এসব অঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য হাট-বাজারে নিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয়। তাই করতোয়া নদীর এ ঘাটে সেতু নির্মাণ করা হলে, এলাকাবাসীর যাতায়াতের সুবিধাসহ কৃষিপণ্য সরবরাহ করতে সুবিধা হবে।
পলাশবাড়ীর কাশিয়াবাড়ী এলাকার সবজি চাষি রহিম আলী বলেন, আমাদের উৎপাদিত ফসল হাটে বিক্রি করতে হলে অনেক সময় নৌকা না পাওয়ার কারণে রাস্তা ঘুরে বাজারে যেতে হয়, এখানে একটি ব্রীজ নির্মাণ হলে সেই দূর্ভোগ আর পোহাতে হবে না।
পৌরসভার নূর জাহানপুর অব: সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সময় মত নৌকা না পাওয়ার কারণে আমরা স্কুলে যেতে পারি না, বাড়ি ফিরে যেতে হয়। বর্ষা বা শুষ্ক মৌসুমে নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে পানিতে পড়ে গিয়ে দূর্ঘটনার কবলে পড়তে হয়।
ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন জানান, হাজিরঘাটে ব্রীজ নির্মানের দাবি এলাকাবাসী দীর্ঘ করে আসছে, এ ঘাটে ব্রীজ নির্মান হলে কিশোর গাড়ি ইউনিয়নে উৎপাদিত সাক- সবজিসহ নানা ফসল বাজার জাত করণ সুবিধা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, হাজির ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট। পলাশবাড়ী ও ঘোড়াঘাট উপজেলার হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নৌকাযোগে পারাপার হয়। এ ঘাটে ব্রীজ নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। যাতে মানুষের ভোগান্তি দূর হয় তার জন্য বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

দিনাজপুরে নকল কসমেটিক্স বিক্রি ও অবৈধ চাল মজুদ রাখায় জরিমানা

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী,বোমাবাজিতে নয় -রমেশ চন্দ্র সেন

রাণীশংকৈলে মিশ্র ফলের বাগানের থোকায় থোকায় স্বপ্ন বুনছেন দুইবন্ধু

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

বীরগঞ্জে শিশুদের জন্য শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে আনুষ্ঠিক ভাবে যাত্রা শুরু করল স্বপ্ন

কচুর লতি চাষ করে চার তরুণের বাজিমাত চাকুরীর পিছনে না ছুটে বেকার যুবকদের চাকুরী দিতে পারেন উদ্যোক্তা হয়ে-উদ্যোক্তা মাহফুজ

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্পের আসর

বোচাগঞ্জে জাতীয় পদক প্রাপ্ত শিশু শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান