Friday , 12 September 2025 | [bangla_date]

খানসামায় মাদকসেবীর ৪ মাসের কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী হাবিল ইসলাম নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা অর্থদন্ড করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। সাজাপ্রাপ্ত হাবিল ইসলাম উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী মুসাহার পাড়া এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ হাবিল ইসলামকে (৫০) হাতেনাতে আটক করেন। এরপর ধৃত হাবিলকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকসেবী হাবিল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক ও জুয়াসহ যেকোনো অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, দন্ডপ্রাপ্ত হাবিলকে গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে

সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা

তেতুলিয়ায় এবার পর্যটকদের মুগ্ধতায় ভরাবে দশ প্রজাতির টিউলিপ

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় সভা

মধ্য ভান্ডরা আল ফালাহ্ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

শরীর চর্চার মাধ্যমে একজন সুন্দর মনের মানুষ হিসেবে সামাজে প্রতিষ্ঠিত হতে হবে-নৌ প্রতিমন্ত্রী

শোক সংবাদ।। সাংবাদিক ও প্রধান শিক্ষক রেজুর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ