Monday , 15 September 2025 | [bangla_date]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে ঠাকুরগাওয়ের হাবিবুর রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচনে ভাইস–প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের সন্তান। দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায়ের পথে সক্রিয় থাকা হাবিবুর এবার নির্বাচনী মঞ্চেও সেই প্রতিজ্ঞাকে সামনে এনেছেন।

হাবিবুর রহমান বলেন, “আমরা কোনো পক্ষকে প্রাধান্য দেব না। নিজের প্রাপ্য আমরা নিজেরাই বুঝে নেব—এটাই আমাদের সবার অঙ্গীকার। আসুন, সাধারণ শিক্ষার্থীরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি। এ কাজ শুধু আমার একার নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীর হোক এক কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “আমি শুধু নিজের জন্য নয়,ঠাকুরগাঁওয়ের মাটি থেকে উঠে আসা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সব শিক্ষার্থীর দাবি ও অধিকার রক্ষার জন্যই প্রার্থী হয়েছি। আমার ঠাকুরগাঁও জেলার মানুষ সবসময় ন্যায়, সাহস আর ঐক্যের শিক্ষা দিয়েছে—সেই শিক্ষাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁও-দিনাজপু-পঞ্চগড় জেলা সহ রংপুর বিভাগের সকল শিক্ষার্থীদের প্রতি ভোটের আহ্বান জানিয়েছেন তিনি। হাবিবুর রহমান বলেন, “ঠাকুরগাঁও ও রংপুর অঞ্চলের শিক্ষার্থীরা সবসময় ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভোট আমাকে আরও শক্তিশালী করবে, যাতে আমরা একসাথে শিক্ষার্থীর স্বার্থে কাজ করতে পারি।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি নিজ জেলার শিক্ষার্থীদেরকেও পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি একার জন্য নয়, বরং আমাদের সবার জন্য লড়তে চাই। এ লড়াই হবে অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পর্যালোচোনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব উদ্বোধন

রাণীশংকৈল পৌরবাসীর রাতের পাহারা দাড় হতে চাই স্বতন্ত্র মেয়র প্রার্থী রুকুনুল ইসলাম ডলার

হরপিুরে সাংবাদকিরে মায়রে মৃত্যুতে উপজলো প্রসেক্লাবরে শোক প্রকাশ

বীরগঞ্জে তিন দিবসে বেড়েছে ফুল বিক্রি

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার – মাদক উদ্ধার !

প্রতারক সোনিয়াকে গ্রেফতার, কঠোর শাস্তি ও টাকা ফেরত’র দাবিতে সংবাদ সম্মেলন

সারকোমা ক্যান্সারে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পারভেজের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

ঠাকুরগাওয়ে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত