Wednesday , 24 September 2025 | [bangla_date]

চাল আমদানির মেয়াদ এক মাস বাড়ল

চাল আমদানির মেয়াদ  এক মাস বাড়ল

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ এক মাস বাড়িয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
সোমবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে খাদ্য মন্ত্রণালয়।
বৈদেশিক সংগ্রহ শাখার উপসচিব আরিফুল ইসলামের স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের চালআমদানি ও বাজারজাতকরণের সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা। তারা জানান, ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এর প্রেক্ষিতে গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। তবে আমদানির মেয়াদ ছিল আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে টানা ৮দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে। ফলে ভারতীয় অভ্যন্তরে লোডিং করা চালবোঝাই ট্রাকগুলো সময়মতো বাংলাদেশে প্রবেশ করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা।
আমদানিকারক মোস্তাফিজুর রহমান নুর ইসলামসহ কয়েকজন জানান, সরকারের এ সময় বৃদ্ধির সিদ্ধান্তে তাদের দুশ্চিন্তা কেটে গেছে। এখন অব্যাহতভাবে চাল আমদানি সম্ভব হবে এবং খোলাবাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। এতে বাজারও স্থিতিশীল থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ২ হাজার ৭৫৮ ট্রাকে ১ লাখ ৯ হাজার ৬০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী ৮ই ফেব্রুয়ারীর মাধ্যমিক শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর নির্বাচন স্থগিত

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

কাহারোলে আগাম জাতের আলুর বীজ রোপনে ঝুঁকছে কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে বোলদিয়াপাড়া সামাজিক গোরস্থান রক্ষার দাবীতে বিক্ষোভ

বালিয়াডাঙ্গীতে শিক্ষক দিবস-২০২২ পালিত

বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

দুই দিনে ছয় চা কারখানায় প্রশাসনের জরিমানা পঞ্চগড়ে চা কারখানা মালিকদের সিন্ডিকেটে পিষ্ট ক্ষুদ্র চা চাষিরা