Monday , 8 September 2025 | [bangla_date]

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন আটক ৩

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অটো চালককে নৃশংসভাবে হত্যা করে অটোচার্জার ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ মোবাইলের কললিস্ট ধরে ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
থানা সুত্রে জানা গেছে, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনের নির্দেশে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি)র নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ ঘন্টার কম সময়ের ব্যবধানে হত্যাকারীদের শনাক্ত করে ৩ জনকে আটক করেছে। আসামী মাসুদ হোসেনকে চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর শ্বশুড় বাড়ি থেকে, মোফাজ্জল হোসেন বাবু ও মমিনুল ইসলাম মোমিনকে উপজেলার দগরবাড়ি এলাকা থেকে আটক করা হয়।
সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ৮ ঘন্টার কম সময়ের ব্যবধানে হত্যাকারীদের শনাক্ত করে আসামী মাসুদ হোসেন, বাবু ও মোমিনকে পৃথক পৃথক স্থান থেকে আটক করা হয়। অটোচার্জার ও ব্যাটারী উদ্ধার করা হয়েছে। হত্যাকারীরা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে অটো চালক ফজলে রাব্বীর নৃশংস মরদেহ উপজেলার বিন্যাকুড়ি তালদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার চাচা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কর্মী সম্মেলন বাস্তবায়নে জামায়াতের নেতৃবৃন্দের বড়মাঠ পরিদর্শন

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম শতবর্ষ অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

লিচুতে তাপপ্রবাহের ক্ষত

৫ বছরে মরিচা ইউনিয়ন পরিষদে মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হয়েছে

বোচাগঞ্জে রোজা শুরুতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসেপত্রের দাম চড়া \ নেই কোন তদারকি, হতাশ ক্রেতারা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক- পিকআপ সংঘর্ষে আহত ১

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হল ভারতীয় ট্রাক

পীরগঞ্জে উপজেলা যুবদলের ঈদসামগ্রী বিতরণ

কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা