Tuesday , 23 September 2025 | [bangla_date]

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে দিনাজপুর ৩-২ গোলে ঠাকুরগাওকে হারালো

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ হোম ওয়ে ম্যাচ দিনাজপুর জেলা দল ৩-২ গোলে ঠাকুরগাও জেলাকে হারিয়েছে। প্রদ্বিন্দিতাপুর্ন এই খেলায় দিনাজপুর জেলা দলের প্রদীপ ২ টি , বিপ্লব ১টি এবং ঠাকুরগাও জেলা দলের রবিউল ও শান্ত ১টি করে গোল করে। ২ গোল দেবার সুবাদে ম্যান অবদি ম্যাচ হয় দিনাজপুর জেলা দলের প্রদীপ।
আজ বিকেল ৩টা হতেই বড় মাঠে দর্শকে কানায় কানায় ভরে যায়। বিকেল সাড়ে ৩টায় মাঠে নামে ঠাকুরগাঁও জেলা দল ও দিনাজপুর জেলা দল। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা মাঠ দাপিয়ে খেলেছে । আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রথমাধে দিনাজপুর জেলা দলের প্রদীপ প্রথম গোলটি করে এর কিছুক্ষন পরেই ঠাকুরগাও জেলা দলের রবিউল দর্শনীয় গোল দিলে খেলায় সমতা আসে। আবার দিনাজপুর দলের প্রদীপ দ্বিতীয় গোল করলে দিনাজপুর ২-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে ঠাকুরগাও জেলা দলের শান্ত ১টি গোল দিলে খেলায় আবারো সমতা ফিরে আসে। ১২ মিনিট পরেই দিনাজপুর দলের বিপ্লব গোল করলে দিনাজপুর ৩-২ গোলে ঠাকুরগাওকে পরাজিত করে।
তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের তত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ হোম ওয়ে ম্যাচ দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।বিকেল সাড়ে ৩ টায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন পুলিশ সুপার মারুফাত হুসাইন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে পরিবেশ ও স্বাস্থ্যগত সুরক্ষা বিষয়ে আলোচনা সভা

বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরে অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক একজন মায়েই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে

পঞ্চগড়ে পঞ্চম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু

বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান – মেয়র মোশারফ হোসেন 

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের জামায়াত নেতার মৃত্যু

খানসামায় রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

দিনাজপুরে পলিথিন/পলিপ্রপাইলিন-এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন/বাজারজাতকরণ ব্যবহার বন্ধ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত