Saturday , 13 September 2025 | [bangla_date]

জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত সেমিনার

শনিবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের তৃতীয় তলা অডিটোরিয়ামে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের আয়োজনে কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আমেরিকা ইউনিভার্সিটি অফ মিশিগান এর অধ্যক্ষ অধ্যাপক ডঃ আলিমুর রশিদ খান(বর্তমানে বিশেষ দায়িত্ব¡ নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশে অবস্থান করছেন)।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ এ এইচ এম সফিকুর রহমান তরুণ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। এ ছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মা সুলতানা ও নাজনীন বেগম। উক্ত সেমিনারে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু ও কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরিনা মমতাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গী’র পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ

খানসামায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু

বীরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের পরিদর্শন

পঞ্চগড়ে শিশু ধর্ষণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

ঠাকুরগাঁওয়ে অটো চালকের মরদেহ উদ্ধার !

পীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন পেনশন একটি চমকপদ ও ভাল উদ্যোগ– রমেশ চন্দ্র সেন এমপি