Sunday , 14 September 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট 

মোবারক আলী (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একদিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) হরিপুর ধীরগঞ্জ একাদশ ফুটবল একাডেমির আয়োজনে একদিন ব্যাপি এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল প্রমিলা ফুটবল একাডেমি বনাম আটোয়ারি উপজেলা ফুটবল একাডেমি এ খেলায় অংশগ্রহণ করে। চুড়ান্ত ফলাফলে আটোয়ারি উপজেলা ফুটবল একাডেমি ২-১ গোলে রাণীশংকৈল প্রমিলা ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ি হন। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষার সভাপতিত্বে  প্রীতি ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকারিয়া মন্ডল, 
উপজেলা বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান,বকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তুষার। 
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল তানভীন। টুর্নামেন্ট বাস্তবায়নে ছিলেন, জহিরুল ইসলাম, আব্দুল মালেক, উসমান গনি, নফিল, আনোয়ার হোসেন,রিপন ও দেলোয়ার। এছাড়াও খেলা আয়োজক কমিটির বিভিন্ন সদস্য,স্থানীয় রাজনৈতিক- সামাজিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী !

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ১৬ \ এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

বীরগঞ্জে কোটি টাকার নিয়োগ বানিজ্য বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ইফতার বিতরণ

ঠাকুরগাঁওয়ে তাপদাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে রাসেল গিনেস বুকে ৪ বার নাম লেখালেন !

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নিমনগর ফুলবাড়ী স্ট্যান্ড শাখার নির্বাচনে ডাবলু সভাপতি ও এমবু সম্পাদক নির্বাচিত

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র