Sunday , 14 September 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

জুলাই যোদ্ধা সংগঠনটির ঠাকুরগাঁও জেলার মুখ্য সংগঠক রায়হান অপু বলেন, জুলাই সনদ কেবল একটি দলের দলিল নয়, এটি গোটা জাতির মুক্তির দলিল। তাই দ্রুততম সময়ে এর বাস্তবায়ন জরুরি। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো সরকারই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে জুলাই যোদ্ধারা নিজেদের অবহেলিত ও বঞ্চিত মনে করছেন।

বক্তারা আরও সতর্ক করে বলেন, সরকার যদি শিগগিরই জুলাই সনদের ঘোষণাপত্র বাস্তবায়ন না করে, তবে সারাদেশে আন্দোলন আরও তীব্র করা হবে এবং ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবন ধসে শিক্ষার্থী আহত, রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শাকিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

মার্কিন কংগ্রেস ভবনে হামলা ॥ নিহত ৪

গণ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি গোপাল

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছিল -পঞ্চগড়ে সারজিস আলম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ—-হুইপ ইকবালুর রহিম

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হিলিতে বিদ্যুতের লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন