Thursday , 18 September 2025 | [bangla_date]

ডিএনসি দিনাজপুর এর অভিযানে দিনাজপুর সদরে ৩৭ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর নিয়মিত অভিযানে বৃহস্পতিবার দুপুর ১টার সময় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গহানগাছি কলাবাড়ি এলাকায় ৩৭ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে আটক করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায় যে, ডিএনসি দিনাজপুর-এর উপ-পরিদর্শক মোঃ তাহমুদার রহমানর নেতৃত্বে একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের ১০ নং কমলপুর ইউনিয়নের গহানগাছি কলাবাড়ি এলাকার আব্দুল লতিফ এর পুত্র মোঃ ফিরোজ কিবরিয়া দীপ্ত (২৮) এর নিজ বাড়ি তল্লাশি করে ৩৭ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ কিবরিয়া দীপ্ত-কে আটক করা হয়েছে। ৩৭ বোতল উদ্ধারকিত ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৭৪ হাজার টাকা।
পরবর্তীতে আটককৃত মোঃ ফিরোজ কিবরিয়া দীপ্ত (২৮)-কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণীর ১৪ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ যুবককে আটকের বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ২২ শত কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

খানসামায় টিসিবি’র সয়াবিন তেল চুরির দায়ে আটক ১

বীরগঞ্জে ব্রাক্ষণ সংসদের উপজেলা শাখার সাংগঠনিক সভা ও আহ্বায়ক কমিটি গঠন

বীরগঞ্জ সরকারি কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে ২ বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে বিএনপি নেতা তবারক আলীর মৃত্যু

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের পরিচিত সভা