Sunday , 7 September 2025 | [bangla_date]

তেঁতুলিয়ায় এলজি ইলেকট্রনিক্সের সৌজন্যে ২৭ টি দুস্থ পরিবারের মাঝে ৫৪টি ছাগল বিতরণ

তেঁতুলিয়া, (পঞ্চগড়) প্রতিনিধি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এলজি ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে ২৭ জন দুস্থ পরিবারের মাঝে ০২ টি করে মোট ৫৪ টি ছাগল বিতরণ করা হয়। এলজি অ্যাম্বাসেটর চ্যালেঞ্জ- প্রোগ্রামের আওতায় প্রকল্প “ প্রজেক্ট উজ্জীবন” এর মাধ্যমে ইথিকাল স্যোশাল রিসার্চ ইনিশিয়েটিভ উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।
রবিবার ০৭ ই সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তেঁতুলিয়া উপজেলার ইকো মহানন্দা কটেজ এ অনুষ্ঠিত আলোচনা ও ছাগল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এল জি বাংলাদেশের কর্পোরেট মার্কেটিং, এর আ্যাসিসটেন্ট ম্যানেজার কাজী ফয়সাল -আল-আহসান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও সরকারি কলেজের অব: অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মো: আব্দুল মজিদ।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রশীদ এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজী ফয়সাল -আল-আহসান। তিনি বলেন যে পরিবারগুলো আর্থিক দিক থেকে দীর্ঘ দিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং তাদের জীবনে নতুন সম্ভবনার দরজা খোলার জন্য এই ছাগলগুলো প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগী পরিবার গুলোকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য হাতিয়ার হয়ে কাজ করবে এই ছাগল গুলো। যার মাধ্যমে পরিবারগুলোতে নতুন দিগন্তের উন্মোচন হবে।
স্বাগত বক্তব্য রাখেন এলজি অ্যাম্বাসের চ্যালেঞ্জ- প্রোগ্রাম ২০২৫ এর অ্যাম্বাসেটর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হারুনুর রশিদ শান্ত। আরও বক্তব্য রাখেন উপকারভোগী আনোয়ারা বেগম ও অ্যাম্বাসেটর হারুনুর রশিদ শান্তর বাবা আবুল হোসেন।
অনুষ্ঠানে উপকারভোগী ২৭ টি পরিবারের সদস্য বৃন্দ, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তাপমাত্রা ১১দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কনকনে শীতে বিপর্যস্থ দিনাজপুর

সারাদেশে করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

বরিশালে ভেঙে পড়ল ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

সেতাবগঞ্জ পৌরসভায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মেয়র অাসলাম

কাহারোলে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

ঐতিহাসিক ৭ মার্চে দিনাজপুরে বঙ্গবন্ধুর ম্যূরালের উদ্বোধন

শীতের কম্বল বিতরণ হচ্ছে গ্রীস্মে !