Tuesday , 16 September 2025 | [bangla_date]

দিনাজপুরে কেবিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

দিনাজপুর কেবিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুদরত-ই-খুদা।
প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রূপম এবং নারী উদ্যোক্তা ও সমাজসেবক কনিকা রহমান পারুল।
এছাড়া ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, ইয়ুথ লিড কমিটি-২৫-এর সভাপতি মোঃ শামীম হোসেন, সহ-সভাপতি আল-আমিন রহমান, সাধারণ সম্পাদক কলি পূর্ণিমা লাকি সরেণসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম বলেন,“মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তিকে নয় পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের মাদক থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও ইতিবাচক চিন্তায় যুক্ত করতে হবে। আমরা ভিএসডিএ সবসময় এ ধরনের সামাজিক কর্মকাÐে পাশে আছি এবং থাকবো।
বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহŸান জানান। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও বই উপহার দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব)র বার্ষিক সাধারণ সভা

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

দিনাজপুরে আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

বাইসাইকেলে বাংলাদেশে নেপালের জার্মান রাষ্ট্রদূত

বীরগঞ্জে মিশ্র ফল বাগানে মামুনের আয় বছরে তিন লাখ উপার্জন