Tuesday , 23 September 2025 | [bangla_date]

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে
প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা
ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প
রোববার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত¡াবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ২ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ঔষধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। তিনি আরও বলেন, দুর-দুরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য পল্লব রায়-০১৭১০৬০৬৭১৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি। অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে: পীরগঞ্জে মির্জা ফখরুল

রাণীশংকৈলে দুই পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মিলছে না প্রতিকার

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন সামাজিক সংগঠন আমরা করব জয়

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

রাণীশংকৈলে প্রচারণা ছাড়াই ইজিপিপির তালিকা, সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশ’ঙ্কা

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু

বিয়ের ৯ দিন পর পাশের ঘরে বরকে রেখে নববধূর আ-ত্মহ-ত্যা

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের