Saturday , 27 September 2025 | [bangla_date]

দিনাজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন

দিনাজপুরে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষা ও শনিবার শহরের ইকবাল স্কুল মোড়ে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কার্যালয়ে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।
লিখিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোস্তফা, দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রওনাকুল ইসলাম, সহকারী পরিচালক অরুন কুমার, ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের কো-অর্ডিনেটর ও ট্রেইনারবৃন্দ।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য ২০১৫ সাল থেকে দেশের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইতোমধ্যে ৩টি ব্যাচে ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৬৮ শতাংশের অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজস্বতার উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। অবশিষ্ট প্রশিক্ষণার্থীরাও আয়ের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। উদ্যোক্তারা প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা এবং এ ধারা চলমান রয়েছে।
প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ধারাবাহিকতায় ৪র্থ মেয়াদে (অক্টোবর’২০২৫ – ডিসেম্বর’২০২৫) প্রশিক্ষণার্থী ভর্তি লক্ষ্যে হতে বিভিন্ন প্রচার কার্যক্রম করা হলে লক্ষাধিক আবেদন পড়েছে। যেখান থেকে ৪৮টি জেলায় ৩৬০০ জন ভর্তির সুযোগ পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সালাউদ্দিন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

সরকার পরিবর্তন হবে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্যকোন প্রক্রিয়ায় নয় ———- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ

সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণকালে জেলা প্রশাসক সংস্কৃতিসেবীরা যেন আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্মানের জীবন যাপন করতে পারেন

হিলি সীমান্ত এলাকা থেকে ড্রোন উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে ভেঙ্গে পড়া ব্রীজ পরিদর্শনে এমপি মনোরঞ্জন শীল গোপাল

মৌসুমের শেষে বাঁধাকপি পিস ৫ টাকা

দিনাজপুরে উত্তেজক সিরাপ, নকল বিড়ি ও কীটনাশক জব্দ করে ধ্বংশ এবং জরিমানা আদায়