Saturday , 27 September 2025 | [bangla_date]

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে  গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুর শহরের উপশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক গ্যারেজ মালিক মারা গেছেন। শনিবার সকালে সোয়া ৯টার দিকে উপশহর ৪নং বøকে (স্টাফ কোয়ার্টার পূর্বগেট) একটি ইজিবাইক গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম বাবু উপশহর ৪নং বøকের মৃত মহসীন আলীর ছেলে। তিনি মেডিসিনেরও ব্যবসা করতেন।
তরিকুল ইসলামের পরিবার জানায়, বাড়ির সঙ্গে তরিকুল ইসলাম বাবুর একটি ইজিবাইক গ্যারেজ রয়েছে। যেখানে ইজিবাইক মেরামতসহ চার্জ দেওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে গ্যারেজে গিয়ে দেখতে পান রাতে চার্জ দেওয়া ইজিবাইকগুলোতে চার্জ হয়নি। কি কারণে চার্জ হয়নি তা তিনি পরীক্ষা করছিলেন।এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাইফুল্লাহ, তুহিন ও শামীম পরিষদ বিজয়ী

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা স্থানে চিকিৎসা বর্জ্য, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন

হাইকোটের নির্দেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ৬৬ লাখ টাকা মূল্যের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।

বীরগঞ্জে ১৩ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

পীরগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক করিম

চিরিরবন্দরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

সেতাবগঞ্জে দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ করে মেয়রের সংবাদ সম্মেলন

আগামী মাসে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে হচ্ছে