Tuesday , 30 September 2025 | [bangla_date]

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথি উপলক্ষে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রমে মঙ্গলবার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। পূজা-অর্চনা, ভক্তিমূলক গান, আরতি ও নানা কর্মসূচি ঘিরে আশ্রম প্রাঙ্গণে ভক্ত-শুভানুধ্যায়ীদের ঢল নামে।
এ বছর দেবীরূপে মনোনীত হন দিনাজপুর শহরের ৭ বছর বয়সী কন্যাশিশু মধুশ্রী গাঙ্গুলী। সকাল ৯টায় তাঁকে দেবী সাজিয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে আরতি, পাঠ ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
আশ্রম সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও মহাষ্টমীর কুমারী পূজা দিনাজপুরে দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো নারী-পুরুষ ভক্ত ও পূজারী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্বামীজিরা বলেন, “কুমারী পূজার মাধ্যমে মাতৃশক্তির প্রতীকী রূপকে জাগ্রত করা হয়। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ।”
পূজা পরিচালনা করেন সঞ্চয় চক্রবর্তী। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ জানান, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় স¤প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনাজপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজাকে ঘিরে সর্বত্র বিরাজ করেছিল উৎসবের আমেজ। ভক্তির মহাসাগরে ভাসতে দেখা গেছে পূজামÐপ প্রাঙ্গণকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

দিনাজপুরে ৬টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা

মানুষের কথা ভাবছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

দিনাজপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত-২

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত-২

বীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল বসতবাড়িসহ গবাদি পশু

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস রোপা প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখের অধিক ফলন উৎপাদন বিষয়ে মাঠ দিবস।