Tuesday , 30 September 2025 | [bangla_date]

দিনাজপুরে ১২৫৯ টি পুজা মন্ডপে ৮০৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন

সারাদেশে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালন হচ্ছে। এই আনন্দমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসবের দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে, সরকার বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে বিভিন্নভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করেছেন। এরই অংশ হিসেবে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ১২৫৯ টি পুজা মন্ডপে ৮০৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যা মোতায়েন করা হয়েছে।পূজা মন্ডপে এ সকল দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পুজা মন্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ পুজা মন্ডপে ৬ জন ও সাধারণ মন্ডপে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (পিভিএম) বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর হতে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করছেন। আগামী ২ অক্টোবর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এখনো পর্যন্ত আমার জানামতে দিনাজপুর ১৩ টি উপজেলার কোন পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারে শারদীয় দূর্গা উৎসবে প্রতিটি পূজা মন্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই বেশি সবাই আনন্দের সাথে মিলেমিশে উৎসব পালন করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

সেতাবগঞ্জ পৌর অাওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের প্রবেশমুখে নান্দনিক ‘লিচু চত্বর’

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

পঞ্চগড়ে বিএনএফ’র আর্থিক অনুদানে শতাধিক হত দরিদ্র গ্রামীণ নারীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন