Tuesday , 30 September 2025 | [bangla_date]

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও র‌্যালী

সোমবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়াহার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে “প্রতিটি হৃদসম্পন্দনই জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস-২০২৫ উপলক্ষে সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়াম বিশ্ব হার্ট দিবসের এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী। প্রধান বক্তা ছিলেন সিনিয়র কনসালটেন্ট( কার্ডিওলজিস্ট) ডাঃ মোঃ মেসবাহউল ইসলাম।
সেমিনারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ জিয়াউল হক ও কেয়ার স্পেশালাইজ্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ আশরাফউজ্জামান লিটন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার।
উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরীনা মমতাজ ও পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর, রহমান পিন্টু।
এর আগে সকাল সাড়ে আটটায় জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির এর নেতৃত্বে বিশ্ব হার্ট দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন জিয়াহার্ট ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক মোঃ আবু তাহের আবু, ডাঃ মোঃ জিয়াউল হক, আইন উপদেষ্টা এডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, আজীবন সদস্য গোলাম রসুল রকেট,প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ আলম, খুরশিদ জাহান জাহান হক ক্যান্সার হাসপাতালের সদস্য শওকতুল্লাহ মজিদ, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, মার্কেটিং ম্যানেজার মোঃ রুকুনুজ্জামান, ম্যানেজার বিজনেস ডেভলপমেন্ট এ কে এম মোঃ রকুনুজ্জামান, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (কিডনি বিভাগ) আবু রেজা মোঃ শামীম খাঁন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ির মরদেহ উদ্ধার !

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি খেয়াঘাট ইজারাদারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান সীমিত

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে

চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

পল্লীশ্রী নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্যোগে তৃণমূল পর্যায় ৫ জন নারীকে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবককে ৩ মাসের কা-রাদ-ন্ড

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরিক্ষায় নকল সরবরাহ আটক চার