Sunday , 7 September 2025 | [bangla_date]

দিনাজপুর রংপুর বিভাগীয় সিতো-রিউ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ও কর্মশালা ড্যান গেডিং ও প্রশিক্ষণ ক্যাম্প

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী দিনাজপুর জিমন্যাসিয়ামে রংপুর বিভাগীয় সিতো-রিউ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ও কর্মশালা ড্যান গ্রেডিং ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৫ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো ইউনিয়নের সাধারন সম্পাদক সেনসি কবির আকবার চৌধুরী তাজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় রেফারী, কোচ ও সাবেক সদস্য বাংলাদেশ কারাতে ফেডারেশন মোঃ মোজাম্মেল হক মিলন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুর-এ-আলম খোকন।
একেএম মাসুদুল ইসলাম মাসুদ (সদস্য, বাংলাদেশ কারাতে ফেডারেশন, জাজ, বিকেএফ ও জাতীয় কারাতের প্রশিক্ষক, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কামার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা যুব দলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা প্রমুখ।
শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হরিপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে নকআউট ফুটবল র্টুনামন্টে উদ্বোধন

হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করল বিজিবি

রাণীশংকৈলে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

তেঁতুলিয়ায় বিনামূল্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

বিএনপি- জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না…রেলপথ মন্ত্রী