Tuesday , 30 September 2025 | [bangla_date]

দীপ্তি ফাউন্ডেশনর উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা

হাউজ অফ হোপ এর দীপ্তি ফাউন্ডেশন প্রকল্পের আয়োজনে ৩০ সেপ্টেম্বর জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
হাউজ অফ হোপ এর দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়-এর সভাপতিত্বে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, এম এন ডি এফ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদ, পল্লী শ্রী’র এইচ আর প্রধান শামিমা পপি, ল্যাম্ব হাসপাতালের এস্যাইমেন্ট অফিসার এনোস সরেন,
ওয়ান ষ্টোপ ক্রাইসিস -এর সহকারী রাইয়ান কবির প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে হাউজ অফ হোপ প্রকল্পের মিশন ভিশন যৌন নির্যাতন, পাচারকৃত শিশুও কিশোরী, ঝুঁকিপূর্ণ, অসহায় শিশু কিশোরীদের ঊদ্ধার করে নিরাপদ আশ্রয় প্রদান এবং স্ব-নির্ভরশীল হয়ে পুনরায়, পরিবার ও সমাজে পূনঃ প্রতিষ্ঠিত করার অঙ্গীকার শুনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই মহতী কাজের জন্য অভিনন্দন জানান। সেই সাথে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের কন্যা শিশু দিবসে, অংশগ্রহণ কারী কন্যাদের সামনে দেখতে পেয়ে আজকের দিনের কন্যা দিবস স্বার্থক। আজকের দিনের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন। তিনি আরও পরামর্শ দেন যে, এই কার্যক্রমের প্রচারনা আরও বৃদ্ধি এবং প্রসারিত করতে আহŸবান জানান এবং এই মহতী কাজের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরিশেষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এস.এস.সি কৃতি শির্ক্ষাথীদের ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের শিশু কন্যারা তাদের দলীয় গান এবং একক নৃত্য পরিবেশন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

দিনাজপুরে ৪র্থ বারের মত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁও তাঁতিপাড়া হরি মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল 

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !

পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা

বোচাগঞ্জে নবাগত ইউএনও মারুফ হাসান এর মতবিনিময় সভা

বীরগঞ্জে ঢেপা নদী ভাঙ্গনে, দুশ্চিন্তায় নদী পাড়ের অসহায় মানুষ

দিনাজপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের মত বিনিময় সভা