Saturday , 20 September 2025 | [bangla_date]

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
শনিবার বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দূর্গাপূজায় ভারত অভ্যন্তরে অনেক আনুষ্ঠানিকতা থাকে যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ দিন বন্ধের পর ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে এবং চাইলে আমদানিকারকরা বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে পারবেন। সব ধরনের সহযোগিতা তাদেরকে করা হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, দূর্গাপূজায় ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কম্বাইন্ড হারভেস্টার যুগে প্রবেশ করল ঠাকুরগাঁও সুগার মিল

পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

রাণীশংকৈলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাকুরী জাতীয় করণসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির মানববন্ধন

মহান বিজয় দিবসে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিখোঁজ শিশু জয়ারাণী অর্ধগলিত মৃতদেহ ৪৭দিন পর উদ্ধার

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা