Friday , 5 September 2025 | [bangla_date]

ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

ঘোড়াঘাট প্রতিনিধি \দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় ওয়ারেছ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়ারেছ আলী (৫৫) ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামের মৃত হবিবর হমানের ছেলে।
স্থানীয়রা ও পরিবার জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রচÐ রোদ ও গরমের মধ্যে ওয়ারেছ আলী ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধানক্ষেতে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরের দিকে প্রচÐ গরমে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় দ্বিতীয়বার উচ্ছেদ অভিযানে যুবলীগ নেতার অবৈধ দখলকৃত জমি উদ্ধার

ন’জুর মৃত্যুতে রাণীশংকৈল সঙ্গীত বিদ্যালয়ের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-৩জন,আহত-৮জন

বিশ্বকবি রবীন্দ্রনাথের সকল সাহিত্যকর্ম বাঙ্গালী জাতির জন্য অনুপ্রেরণা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ছোটগল্প || ওয়েটিং লিস্ট

রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা

রাণীশংকৈলে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে কাঁচা চা পাতার দাম কম হওয়ায়-চাষিরা বিপাকে !

খানসামায় বেলান নদীর খনন কাজ শুরু