Monday , 1 September 2025 | [bangla_date]

নাগরিক শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে দেশ বরেণ্য প্রয়াত তিন মনিষীকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘শ্রদ্ধায় স্মরণে’

নাগরিক শোক সভা আয়োজন কমিটি দিনাজপুর এর আয়োজনে গতকাল রাতে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক যতীন সরকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বদিউর রহমান এর শোক সভা ‘শ্রদ্ধায় স্মরণে’ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক শোক সভা আয়োজন কমিটির দিনাজপুর এর আহবায়ক ও দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে আলোচক হিসেবে অধ্যাপক বদিউর রহমান এর উপর আলোচনা করেন অধ্যাপক কামরুজ্জামান গোপন, অধ্যাপক মাহফুজা খানমের উপর আলোচনা করেন ড. মারুফা বেগম ও অধ্যাপক যতীন সরকারের উপর আলোচনা করেন ড. মাসুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাগরিক শোক সভা আয়োজন কমিটির সদস্য সচিব নুরুল মতিন সৈকত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী শিমুল কর্মকার, রাবেয়া বাসরি। তবলায় ছিলেন রানা পন্ডিত। কবিতা আবৃত্তি করেন শেখ সগীর আহমেদ কমল। আলোচকরা বলেন, বৃত্তের আলোয় নয় চিত্তের আলোয় যারা আলোকিত করেছেন বাংলার শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক তাঁদের অন্যতম বরণীয় বদিউর রহমান। অধ্যাপক মাহফুজা খানম জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন হিসেবে শিশুদের অধিকার আদায়ের কাজ করে গেছেন। আর যখন সমাজ আবারও ধর্মান্দতা, সাম্প্রদায়ীকতা ও চেতনার সংকটে নিমজ্জিত, তখন যতীন সরকারের আদর্শ ও চিন্তা হয়ে উঠতে পারে মুক্ত চিন্তা ও মানবিক সমাজ বিনির্মাণের প্রেরণা। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ দেবালোক সিংহ বলেন, সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে এই দেশ বরেণ্য তিন মহিষীদের আদর্শ আমাদের লালন ও ধারণ করতে হবে। তাহলেই সমাজ পরিবর্তন হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সপ্তাহে হতদরিদ মোমেনা’র একটি ঘর কপালে জুটলো

বীরগঞ্জে ভারী যান চলাচলের কারণে ব্রীজের ভাঙ্গন জনসাধারণের ভোগান্তি

৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

পীরগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে জেলা প্রশাসক ৪টি উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করালেন

মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে হরিপুরে দূর্গাপূজা শুরু

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০টি স্কুলের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

অসহায় মানুষের পাশেই  আছেন প্রধানমন্ত্রী     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম