Wednesday , 24 September 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ভাইরাল হওয়া সেই চিকিৎসক অবশেষে সাময়িক বরখাস্ত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে রেগির স্বজনদের সাথে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ডাঃ মো. আবুল কাশেম (১২৪৫৮৭), আবাসিক মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, পঞ্চগড় কর্তৃক রোগীর আত্মীয়ের সাথে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এহেন আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ হিসেবে গণ্য। তার এহেন অপেশাদার আচরণের জন্য তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষণে সেহেতু, তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধি মোতাবেক আদেশ জারির তারিখ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডা. আবুল কাশেমের একটি কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়Ñচিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনের সঙ্গে তিনি অশালীন, অপমানজনক আচরণ করে নানা হুমকী দেন এবং আক্রমণাত্মক ভাষায় কটুক্তি করেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তার এই কর্মকান্ডে তরুণ-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, এ ধরনের আচরণ চিকিৎসক সমাজের জন্য কলঙ্কজনক।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি তার নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। গত রোববার মন্ত্রণালয় থেকে মেইলে চিকিৎসক আবুল কাশেমকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২

পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

বীরগঞ্জ কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত কারিগররা।

শশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে খানসামায় যুবকের আত্মহত্যা

ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সচেতনতার বার্তা নিয়ে বাড়ি বাড়ি উন্নয়ন কর্মীগন

একাত্তর ও হানাদার গল্পগ্রন্থটি ঠাকুরগাঁও পীরগন্জ পৌরসভার সন্মানিত মেয়র বীর মুক্তি যোদ্ধা ইকরামুল হকের হাতে তুলে দেয়া হলো

বীরগঞ্জে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

বীরগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

খানসামায় ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলায় ভিড়