Saturday , 27 September 2025 | [bangla_date]

পঞ্চগড়ে র‌্যাব-১৩’র সংবাদ সম্মেলন দুর্গোৎসবে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পঞ্চগড়ে র‌্যাব-১৩’র সংবাদ সম্মেলন দুর্গোৎসবে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি  এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি\শুরু হয়ে গেল সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। আর এই দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ে জেলা প্রশাসনের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১৩। জেলার ২৯৯টি পূজামÐপকে ঘিরে ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে র‌্যাব সদস্যদের। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানী কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন।
এ সময় তিনি জানান, পূজার সময়কাল জুড়ে র‌্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে এবং স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। একই সাথে বাড়তি নজরদারি ও সাইবার মনিটরিং করা হবে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মধুসুদন বর্মন রনিক বনিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখা সভাপতি জীবধন বর্মন সহ র‌্যাব-১৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চুরি রোধে রাত জেগে রসুন ক্ষেত পাহারায় কৃষক ; শিয়ালের কামড়ে আহত ১০

মানবতার কল্যাণে অসহায় বন্যার্তদের পাশে দাড়ালো এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

আত্রাই নদীর ভাঙনে হুমকিতে চলাচলের রাস্তাসহ দেড় শতাধিক বাড়ি

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারন সভা ও নতুন কমিটি গঠন

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

নানা আয়োজনে দিনাজপুরে যুব দিবস পালিত

পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর