Sunday , 7 September 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ১০ দিন মেয়াদি ভিডিপি/টিটিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে ১০ দিন মেয়াদি ভিডিপি/টিটিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) শুরু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিস ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণের প্রথম দিন গতকাল রোববার পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ও ডুডুমাড়ী আনসার ও ভিডিপি ক্লাবে পৃথকভাবে ৯৩ জন প্রশিক্ষনার্থীকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খান। এ সময় সদর ইউনিয়ন আনসার ও ভিডিপি’র দলপতি মো. সফিকুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করছেন সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা আসমাতুন নাহার ও উপজেলা প্রশিক্ষক মো. শরিফ উদ্দিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কাহারোলে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পশু ও উপকরণ বিতরণ করেছে প্রাণিসম্পদ

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-এমপি গোপাল

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৩

বিভিন্ন দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন

দিনাজপুর খাদ্য শষ্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে রনজিত-পানু পরিষদ-এর মনোনয়নপত্র দাখিল

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত