Friday , 12 September 2025 | [bangla_date]

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জবই বিলপাড়ে বৃক্ষরোপণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জবই বিলে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গোপালপুর সড়কের পাশে এই কর্মসূচি বাস্তবায়ন হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন, “এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে বিলের আবাসিক পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা এবং পর্যটকদের জন্য নির্মল ছায়া ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, গৌরিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।
এ ছাড়া সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিমসহ অন্যান্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
আয়োজক সংস্থা জানিয়েছে, জবই বিলের পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য একটি সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় সরস্বতী পূজা প্রতিমা বিক্রিতে ধস

রংপুরে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে লুকোচুরি ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

বীরগঞ্জে প্রতিবন্ধী, ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ ও দোকান প্রদান

তেভাগা’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

এই পদযাত্রায় হবে বিজয় যাত্রা –মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ৪৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন