Tuesday , 2 September 2025 | [bangla_date]

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি :ঠাকুরগাওয়ের পীরগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও মাসকালাইয়ের বীজ বিতরণ করেন প্রধান অতিথি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান,পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কৃষক দলের নেতা জহরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত