Monday , 22 September 2025 | [bangla_date]

পীরগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে পৌর শহরের জগথা কলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ঘটনার দিন গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশের দোকানে চিপস কিনতে যায়। এ সময় পৌর শহরের জগথা কলপাড়া মহল্লার মৃত দবির উদ্দিনের ছেলে ৫৭ বছর বয়সী মকবুল হোসেন খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব নয়। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

পঞ্চগড়ে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপির ঈদ উৎসব

বীরগঞ্জে সন্তান হত্যা মামলার অভিযুক্ত পিতা লক্ষ্মণ চক্রবর্তী আটক

বীরগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

হাবিপ্রবিতে কর্মশালার সমাপনীতে আইসিটি বিভাগের সিনিয়র সচিব স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হাবিপ্রবি হবে পাওনিয়ার

দীর্ঘ ৫০ বছর পর ঠাকুরগাঁওয়ে হরিজন বাসফোর সম্প্রদায়ের ৩৪টি পরিবার পেল নতুন বাড়ি

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম