Saturday , 13 September 2025 | [bangla_date]

প্রেম নয় সংস্কৃতির টানেই বিরানপুরে চীনা নাগরিকের আগমন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামে বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন চীনের নাগরিক লি ছোয়াচো। তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে এলাকাজুড়ে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রিতা বেগম এর সাথে কথা বললে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও একটি অ্যাপের মাধ্যমে লি ছোয়াচোর সঙ্গে তার পরিচয় হয়। তিনি তাকে বোন হিসেবে গ্রহণ করতে চান এবং পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কলে রিতা বেগমের মায়ের সঙ্গে কথা বলার পর লি ছোয়াচো তাকে ‘মা’ বলে সম্বোধন করেন। এরপর বাংলাদেশের সংস্কৃতি জানার আগ্রহ প্রকাশ করলে পরিবারে আলোচনা সাপেক্ষে তাকে দেশে আসার অনুমতি দেওয়া হয়।
গত ৯ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে রিতা বেগম, তার জামাই ও বাবা ঢাকা বিমান বন্দরে তাকে রিসিভ করে। পরে প্রাইভেট কারে বিরামপুরে আসেন এই চীনা নাগরিক। তবে তার আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম।
তিনি বলেন, গুজব রটানো হচ্ছে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটা একেবারেই ভুল। আমার সংসার আছে, সন্তান আছে। যারা এ ধরনের মিথ্যা তথ্য দিচ্ছে তারা আমার সম্মানহানি করার চেষ্টা করছে।
এলাকাবাসী আব্দুল্লাহ মাহমুদ বলেন- “লি ছোয়াচো আমাদের গ্রামে এসেছেন অতিথি হিসেবে। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দয়া করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান দেবেন না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে চুরি হওয়া অটোরিকসাসহ পেশাদার চোর বেলালকে গ্রেফতার করেছে পুলিশ

বীরগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সলামান সানী গ্রেফতার

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

জাহাজ নিরাপত্তা ডিভাইস তৈরী করেছে বোচাগঞ্জের মাস্টার্স সাইন্স ক্লাবের তরুন বিজ্ঞানীরা

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারি পরিচয়দানকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সাড়ে ৬ লক্ষাধিক আবেদন

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সাড়ে ৬ লক্ষাধিক আবেদন

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

বোচাগঞ্জে নার্সারীতে স্বাবলম্বি শিক্ষক রইছউদ্দীন

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি