Thursday , 4 September 2025 | [bangla_date]

বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি;দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আনসার ও ভিডিপি বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান পিভিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকালে তাল বীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা আনসার ও ভিডিপি বাহিনীর আয়োজনে নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামসহ ওই এলাকার বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন, উপজেলা প্রশিক্ষক মো. মোরশেদ জামিল ও সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভীন বলেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নের অধীন প্রত্যেকটি গ্রামের রাস্তার দুই পাশে এবং সরকারি পরিত্যক্ত জায়গাগুলোতে প্রাথমিকভাবে তাল বীজ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে জেলার সর্বত্রই ছড়িয়ে যাবে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলায় মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় তাল বীজ রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো।
দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান বলেন, জেলার প্রায় সবগুলো উপজেলা থেকে তাল গাছ বিলুপ্তির পথে। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তাল গাছ রোপণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। সারাদেশের মত উত্তরের জনপদ দিনাজপুর জেলার পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বজ্রপাতের মত ভয়াবহ দুর্ঘটনা রোধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এ উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল

বোচাগঞ্জে সদ্য বিবাহিত যুবক খুন ঃ শিক্ষক দম্পত্তি আটক

শতাধিক আরোহী বাঁচানো ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম মারা গেছেন

মিয়ানমারে চরম উত্তেজনা : পুলিশের গুলিতে নিহত বেড়ে ৫

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিলে এমপির সাথে অতিথি এতিম শিশুরা

দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে বর্ণাঢ্য র‌্যালী

পীরগঞ্জে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

রুহিয়ায় পানির নিচে সোনার ফসল

কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়