Monday , 1 September 2025 | [bangla_date]

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানীর পাশাপাশি একদিনে নেপালে রপ্তানি করা হল ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু

পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার করে ভারতে পেঁয়াজ আমদানির পাশাপাশি নিয়মিতভাবে নেপালে পাট ও আলু রপ্তানি কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে গত রোববার একদিনে এই বন্দর দিয়ে ৫৯০ মেট্রিক টন পাট এবং ৮৪ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে নেপালে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই দিন মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ, মেসার্স রাসেল এন্টারপ্রাইজ, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং, মেসার্স বালাজি এন্টারপ্রাইজ, মেসার্স সুবল কুমার সরকার, আসিবা জুট ইন্টারন্যাশনাল, মেসার্স ম্যাক্সি জুট এবং বগুড়া জুট মিল লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান নেপালে পাট রপ্তানি করেছে। এই চালানের মধ্য দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর চালুর পর থেকে এ পর্যন্ত নেপালে মোট ১৮ হাজার ৬৪৩ মেট্রিক টন পাট রপ্তানি করা হলো। পাশাপাশি আলু রপ্তানিও নিয়মিত চলমান রয়েছে। এদিন রপ্তানিকৃত ৮৪ মেট্রিক টন আলু মিলিয়ে মোট ২৪ হাজার ৮৪৩ মেট্রিক টন আলু এ পর্যন্ত নেপালে পাঠানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের কৃষিপণ্যের মান রক্ষা এবং গুণগত মান নিশ্চিত করতে আমরা প্রতিটি চালান পরীক্ষা করছি। নিরাপদ ও সুস্থ পণ্য সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
বাংলাবান্ধা আমদানী-রপ্তানিকারক গ্রæপের আহŸায়ক রেজাউল করিম শাহীন বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে এই বন্দর গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। সরকারের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বাড়ানো সম্ভব।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধায় চতুর্দেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা প্রতিদিনই রপ্তানি কার্যক্রম তদারকি করছি যাতে ব্যবসায়ীরা নির্বিঘেœ কার্যক্রম চালাতে পারেন। স্থলবন্দর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ আরও বাড়বে এবং এ অঞ্চলের অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোল হাসপাতালে ২০২২ সালে  নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

কাহারোল হাসপাতালে ২০২২ সালে নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

পঞ্চগড়ে এজলাসে জুতা নিক্ষেপকারী নারী ৭ ঘন্টা পর জামিনে মুক্ত

বীরগঞ্জে শ্রমিক দলের সাথে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের মতবিনিময়

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধা তাজু ২০বোতল ফেন্সিডিলসহ আটক।

মাধ্যমিকে আলাদা করে কোনো বিভাগ থাকবে না

বীরগঞ্জের সিংড়া শালবনে আকাশে ডানা মেললো ১০ শকুন

বোচাগঞ্জে চুরি রোধে মাইকিং

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন