Monday , 1 September 2025 | [bangla_date]

বিত্তবান মানুষের কাছে আবু তালহার আকুল আবেদন ”আমি বাঁচতে চাই”

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের ২৮ মাইল এলাকার রঘুনাথপুর গ্রামের সাত বছরের শিশু আবু তালহা জীবন–মৃত্যুর লড়াই করছে। জন্মের পর থেকেই বাবা-মায়ের স্নেহবঞ্চিত তালহার এখন বেঁচে থাকার একমাত্র ভরসা সমাজের সহযোগিতা।
জানা গেছে, জন্মের কিছুদিন পরেই তালহার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবা কোনো খোঁজ নেননি। প্রথমে দাদার বাড়ি, পরে নানার বাড়ি কোথাও স্থায়ীভাবে ঠাঁই হয়নি তার। অবশেষে খালার আশ্রয়েই চলছে তার দিনযাপন।
এলাকাবাসী জানান, আবু তালহার দুটি কিডনি নষ্ট হওয়ার পথে। চিকিৎসকেরা বলেছেন, যথাযথ চিকিৎসা পেলে কিডনি ভালো হয়ে যেতে পারে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। বর্তমানে স্থানীয় লোকজনের সহায়তায় তার চিকিৎসা চলছে। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। এজন্য প্রশাসন ও দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন তালহার খালা।
শিশু আবু তালহা সুস্থ হয়ে আবার মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে চায়। সমাজের সহৃদয় মানুষ এগিয়ে এলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে সাত বছরের এই নিস্পাপ শিশু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২৭জুন

কাহারোলে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

হলি ল্যান্ড কলেজ দিনাজপুরের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপন

বীরগঞ্জে লক্ষীপূজা উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

এ দেশে স্বাধীনতা বিরোধীদের কোন স্থান নেই —-দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি

বোচাগঞ্জে সিডিএর মত বিনিময় সভা

দিনাজপুরে মাছের পোনা উৎপাদনে সফল সাদেকা বানু

পীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু