Friday , 12 September 2025 | [bangla_date]

বিরামপুরে গাঁজার গাছসহ তরুণকে আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভেটাই গ্রাম থেকে থানা পুলিশ ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ চাষী রাসেল ইসলাম (২১)কে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ গাঁজার গাছসহ চাষী রাসেল ইসলামকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
আটককৃত গাঁজাচাষী রাসেল ইসলাম (২১) বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে।
জানা গেছে, বাড়ির উঠানে গাঁজা গাছ রোপণ করে রাসেল মাদকসেবীদের কাছে ওই গাছের পাতা বিক্রি করে আসছিল। খবর পেয়ে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে রাসেল ইসলাম (২১) এর বাড়িতে অভিযান চালান। এসময় রাসেলের নিজ বাড়ির উঠানে রোপনকৃত একটি ১২ফুট উচ্চতার গাঁজার গাছসহ রাসেল ইসলামকে আটক করে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাসেলকে বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জ পৌর নির্বাচন: বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নালকে দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বোদায় তথ্যমেলা

ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন –ভাল দাম পেয়ে খুশি বাগানীরা

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ঘটনায় নুর আলমের বিরুদ্ধে মামলা

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ আধুনিক পদ্ধতিতে গরুপালন কর্মশালা

বোচাগঞ্জ থানার ময়লার ভাগার হতে গু’লি উ’দ্ধার