Sunday , 28 September 2025 | [bangla_date]

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে সপ্তাহব্যাপি ফ্রি টিকা দান ক্যাম্প উদ্বোধন

“জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জেলা ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে বালুবাড়িস্থ জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর মাঠ প্রাঙ্গনে “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক রোগ প্রতিরোধে এক সপ্তাহ ব্যাপি টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহব্যাপি বিনামূল্যে কুকুর ও বিড়ালের জলাতঙ্ক টিকা দান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তিষা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকতা ডাঃ মোঃ আব্দুর রহিম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রর উপ-পরিচালক ডাঃ মাহাফুজা খাতুন, অতিরিক্ত প্রাণি সম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা মোছাঃ শাহীনা বেগম, ভেটেরেনারি সার্জেন ডাঃ এম এ জলিল।
জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তিষা বলেন, সারাবিশে^ বছরে ৫৯ হাজার লোক মারা যায় জলাতঙ্ক রোগের কারণে। এরা মূলত শিশু কিশোর। তবে সময় মতো এরোগের প্রতিরোধে জলাতঙ্ক‘র ভ্যাকসিন নিতে পারলে ১০০ ভাগ এ রোগ নিয়ন্ত্রন যোগ্য। জলাতঙ্ক একটি জুনোটিক রোগ। যে কোন স্তন্যপায়ী প্রাণীকে সংক্রামন করতে পারে। এ রোগে সংক্রমিত হলে এর কোনো চিকিৎসা নেই। একমাত্র সচেতনতায় এর চিকিৎসা। পোসা কুকুর বা কমিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দিন। সেই সাথে ভ্রাম্যমান বা ভবঘুরে অথবা মালিক বিহীন বেওয়ারিশ কুকুরদের নিয়মিত খাবার নিশ্চয়তার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রাণিদের ভালোবাসতে হবে।
এর পূর্বে জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে বিশ^ জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৩ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী প্রেসক্লাবের উদ্যোগে ভোরেরকাগজের সম্পাদক সহ অন্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

র‌্যাবের সাড়াঁশি অভিযানে দিনাজপুরে গুদাম ঘর হ’তে ফেন্সিডিলসহ আটক ২ জন

হিলি স্থলবন্দরে বেড়েছে রপ্তানি

নির্বাচনের আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের কোভিড -১৯ টিকাদানে উদ্বোধন

দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা ইমাম সম্মেলন

সরকারী মাটি ও বালি দিয়ে ভরাট করা হচ্ছে নির্মানাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজ

দিনাজপুরে উদ্বোধন হলো লিচু চত্বর,ঐতিহ্য ও নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন

নবাবগঞ্জে কিশোরীর শয়ন  ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জে কিশোরীর শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা