Friday , 5 September 2025 | [bangla_date]

বীরগঞ্জের হাটবাজারে পাকা তাল বিক্রির ধুম, তবে দাম বেশি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছোট-বড় হাটবাজারে পাকা তালের সমারোহ, তবে দাম বেশি।

তালের ফল বাংলাদেশের একটি অতি পরিচিত ও সুস্বাদু ফল। ভাদ্র মাস এলেই কদর বাড়ে পাকা তাল ফলের। তবে এবছর শ্রাবণ মাসের শুরু থেকে পাকা তাল পাওয়ায় গ্রামগঞ্জে পিঠা তৈরির ধুম পড়েছে।

এ উপজেলায় তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় আজকাল খুব বেশি তালের ফল পাওয়া যায় না। তাই বাজারে তাল ফলের দাম একটু বেশি।

ধনী-গরিব সকলেই পাকা তাল কিনছে, বিভিন্ন পিঠা তৈরি করে রসনা বিলাসের জন্য। শহরে একটু কম হলেও গ্রামগুলোতে ভাদ্র মাসে তালের পিঠা তৈরির ধুম পড়ে যায়। বিশেষ করে, ‘তালের বড়া’ ভোজন রসিকদের কাছে একটি প্রিয় খাবার। কম যায় না তালের পিঠা।

বাঙালি সংস্কৃতিতে তালের পিঠার একটি বিশেষ স্থান রয়েছে এবং ভাদ্র মাস এই ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার উপযুক্ত সময়। এখন বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বর,বলাকা মোড়সহ উপজেলার ১১টি ইউনিয়নের হাটবাজারে পাঁকা তাল বিক্রির ধুম পড়েছে।

বড় সাইজের একটি তাল ৪০ থেকে ৫০ টাকা। মাঝারি ও ছোট সাইজের পাকা তাল বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। ভাদ্র মাসে যেহেতু তালের পিঠা খাওয়ার হিড়িক পড়ে।

তাই চাহিদাও বাড়ে তালের। গৃহিণীরা তালের রস দিয়ে সুস্বাদু পিঠা তৈরিতে ব্যস্ত সময় কাটান। কিন্তু তালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ভোজন রসিক বাঙালিদের।

পৌরশহরের বিজয় চত্বরে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজুল ইসলাম বলেন, ‘বাজারে তালের সরবরাহ অন্য বছরের তুলনায় কম। তাই দামও কিছুটা বেশি। কচি তাল অর্থাৎ তালের শাঁস আগেই শেষ হয়ে যাওয়ায় পাকা তালের সংকট তৈরি হয়। আমি তাল ছাড়াও নানা ধরনের ফল বিক্রি করে আসছি। এবছর মহিষা তালের চাহিদা বেশি।
বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মো: এনামুল হক বলেন, ‘ভাদ্র মাসে তাল পাকা প্রকৃতির এক অনন্য উপহার। এটি শুধু একটি ফল নয়, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের প্রতীক। তাল পাকার সময়, বিশেষ করে ভাদ্র মাসে, আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির নিয়ম, ঋতুচক্র এবং মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের অমলিন বন্ধন। এই গরমে তাল পাকে, তাই এই সময়ে এর চাহিদা বেড়ে যায়।

বীরগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে , ‘কৃষি বিভাগ তাল গাছ রোপণ, পরিচর্যা এবং সংরক্ষণের জন্য নানা কর্মসূচি পালন করে থাকে’। তাল গাছ মানুষের জন্য যেমন উপকারী, তেমনি তাল গাছের কাঁচা ও পাঁকা ফলও খেতে সুস্বাদু ও অত্যন্ত উপকারী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নবনিবার্চিত চেয়ারম্যান মেম্বারদের সন্মাননা প্রদান

আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

এ সরকার ডাকাতের সরকারে পরিনত হয়েছে — ঠাকুরগাঁওয়ে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে বলেন– মির্জা ফখরুল

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১

বীরগঞ্জে সরস্বতী পূজা উদযাপন

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-৩জন,আহত-৮জন

বালিয়াডাঙ্গীতে ৫৩ মধ্যে ৪৮টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে ঘর– প্রেস ব্রিফিংয়ে ইউএনও

দীপশিখা’র উদ্যোগে প্রতিবন্ধীতা ও কুষ্ঠরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

কাহারোলে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে এমপি গোপাল

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্বোধন